
ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের জাবুল প্রদেশে একটি সড়ক দুর্ঘটনার পর উদ্ধার হওয়া বিপুল পরিমাণ অর্থ ও বৈদেশিক মুদ্রা যাচাই-বাছাই শেষে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, নিরাপত্তা বাহিনীর তত্ত্বাবধানে অর্থগুলো সম্পূর্ণ নিরাপদে সংরক্ষণ করা হয়েছিল।
জাবুল প্রদেশের পুলিশ কমান্ডের মুখপাত্র জাবিহুল্লাহ জাওহার হাফিযাহুল্লাহ জানান, ১০ জুন, মঙ্গলবার সকালে জাবুল প্রদেশের শাহজয় জেলায় সংঘটিত একটি সড়ক দুর্ঘটনার পর অর্থ বহনকারী একটি গাড়ি থেকে ৬ কোটি ৪৫ লাখ আফগানি এবং ৩ হাজারেরও বেশি মার্কিন ডলার উদ্ধার করা হয়। দুর্ঘটনার পর ইমারাতে ইসলামিয়ার নিরাপত্তা বাহিনী অর্থগুলো নিজেদের হেফাজতে নিয়ে নিরাপদে সংরক্ষণ করেন।
তিনি আরও বলেন, প্রয়োজনীয় তদন্ত ও মালিকানা যাচাই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর উদ্ধারকৃত অর্থ আজ প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে। এ অর্থের মালিক মানি এক্সচেঞ্জ ব্যবসায়ী মিরওয়াইস পোপাল নিজের সম্পদ ফেরত পাওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন।
মিরওয়াইস পোপাল বলেন,ইমারাতে ইসলামিয়ার সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্মকর্তাদের সততা, আমানতদারি ও নিষ্ঠার কারণেই তিনি তার সম্পদ পুনরায় ফিরে পেয়েছেন। তিনি এ জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। দুর্ঘটনায় আহত হলেও তিনি এখন সুস্থ আছেন। এ ঘটনাকে স্থানীয়রা দায়িত্বশীলতা ও জনসম্পদের নিরাপত্তা নিশ্চিত করার একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছেন।
তথ্যসূত্র
1. میلیونها افغانی پول یافتشده در یک حادثه ترافیکی در زابل به مالک اصلی آن سپرده شد
– https://tinyurl.com/ymfrbvkm


