
অধিকৃত জম্মু ও কাশ্মীরের ইসলামাবাদ ও পুলওয়ামা জেলায় পৃথক তল্লাশি অভিযানকালে আরও ৫ কাশ্মীরি মুসলিমকে গ্রেপ্তার করেছে দখলদার ভারতীয় পুলিশ।
১৩ জুন কাশ্মীর মিডিয়া সার্ভিসের খবরে বলা হয়েছে, ইসলামাবাদ জেলার শেখপোরা চান্দের নিকটে মুহম্মদ ইউসুফ এবং খানপোরা ক্রসিং-এ জাভেদ আহমেদ বাটকে গ্রেপ্তার করেছে দখলদার পুলিশ।
এছাড়া পুলওয়ামা জেলার অবন্তীপোরার সাতুরা এলাকায় তল্লাশিকালে আদিল আহমেদ দার ও মুজাফফর আহমেদ দার নামে ২ মুসলিমকে গ্রেপ্তার করা হয়। অপরদিকে উরওয়ানের একটি চেকপয়েন্টে পারভেজ আহমেদ হাজামকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
গ্রেপ্তারকৃতদের নিকট থেকে নিষিদ্ধ বস্তু উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে দখলদার পুলিশ।
তবে এই ধরনের অভিযোগগুলো প্রায়শ অধিকৃত ভূখণ্ডে মুসলিম গ্রেপ্তার ও দমন-পীড়নের উদ্দেশ্যে বানোয়াট অজুহাত হিসেবে ব্যবহৃত হয়ে এসেছে।
তথ্যসূত্র:
1. https://tinyurl.com/5ehwra98


