বাদাখশান সফরে সীমান্ত নিরাপত্তা জোরদারের ওপর গুরুত্বারোপ করলেন ইমারাতে ইসলামিয়ার প্রতিরক্ষামন্ত্রী

0
87

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের প্রতিরক্ষামন্ত্রী মৌলভী মুহাম্মদ ইয়াকুব মুজাহিদ হাফিযাহুল্লাহ সম্প্রতি বাদাখশান প্রদেশের কুরান ওয়া মুনজান, জেবাক, ওয়াখান ও পামির জেলা এবং সীমান্তবর্তী বেশ কয়েকটি ফাঁড়ি পরিদর্শন করেছেন। এ সময় মুজাহিদ হাফিযাহুল্লাহ সীমান্ত নিরাপত্তা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেছেন।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, সফরের সময় তিনি আফগানিস্তানের চীন, তাজিকিস্তান ও ডিউরান্ড লাইন সীমান্তবর্তী কৌশলগত এলাকাগুলোও পরিদর্শন করেন।

প্রতিরক্ষামন্ত্রী সীমান্তরক্ষী সদস্যদের দায়িত্বনিষ্ঠা ও ত্যাগের প্রশংসা করে বলেন, দেশের ভৌগোলিক অখণ্ডতা, অউইমারাতে ইসলামিয়ার সার্বভৌমত্ব ও সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা নিরাপত্তা ও প্রতিরক্ষা বাহিনীর প্রত্যেক সদস্যের যৌথ দায়িত্ব।

তিনি আরও বলেন, সীমান্তরক্ষী বাহিনীর সক্ষমতা বৃদ্ধি, বিভিন্ন বাহিনীর মধ্যে সমন্বয় আরও সুদৃঢ় করা এবং দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকার ভবিষ্যতেও কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।

উল্লেখ্য, কুরান ওয়া মুনজান বাদাখশানের অন্যতম দুর্গম জেলা; জেবাক তাজিকিস্তান ও পাকিস্তানের সাথে সীমান্তবর্তী; পামির পর্বতমালা চীন, তাজিকিস্তান ও আফগানিস্তানের সংযোগস্থলে অবস্থিত। এই সফর ইমারাতে ইসলামিয়ার সীমান্ত নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বারোপেরই প্রতিফলন।


তথ্যসূত্র
1. Defense minister visits Badakhshan, emphasizes border security
– https://tinyurl.com/n2c8rtkz

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগোপালগঞ্জে ভাগওয়া লাভ ট্র্যাপের ফাঁদে ফেলে বিবাহিত মুসলিম নারীকে নিয়ে পালিয়েছে হিন্দু যুবক
পরবর্তী নিবন্ধবরিশালে অণ্ডকোষ চেপে ধরে ব্লাংক চেক ও স্ট্যাম্পে সই নেয়ার ঘটনায় গ্রেপ্তার ২