ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া বাসা থেকে ষষ্ঠ শ্রেণির ছাত্রের লাশ উদ্ধার

0
1

ব্রাহ্মণবাড়িয়া শহরের পাওয়ার হাউস রোড এলাকা থেকে মোহাম্মদ আনিসুর রহমান (১৩) নামে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৭ আগস্ট) রাতে ওই এলাকার একটি চারতলা ভবনের নিচতলার সিঁড়ির পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়। এটি হত্যাকাণ্ড নাকি দুর্ঘটনা, তা এখনো জানা যায়নি।

নিহত আনিসুর রহমান নবীনগর উপজেলার লক্ষ্মীপুর সাতঘরহাটি গ্রামের আলকাছ মিয়া ও জাহানারা বেগমের ছেলে। তারা বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া শহরের পাওয়ার হাউস রোডের ওই চারতলা ভবনের চতুর্থ তলায় ভাড়া বাসায় বসবাস করছিলেন। আনিসুর রহমান কৃষ্ণনগর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।

গণমাধ্যম সূত্রে জানা গেছে, পারিবারিক জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে কয়েক মাস আগে আনিসুর রহমানের এক চাচা খুন হয়। ওই হত্যা মামলায় আনিসুরের বাবা আলকাছ মিয়া আসামি হওয়ায় তারা পরিবার নিয়ে শহরে ভাড়া বাসায় বসবাস করছিলেন। পরিবারের অভিযোগ, এ ঘটনার পেছনে আনিসুরের চাচাতো ভাইদের হাত থাকতে পারে। তবে পুলিশ বলছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।


তথ্যসূত্র:
১। ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া বাসা থেকে শিক্ষার্থীর লাশ উদ্ধার
– https://tinyurl.com/3eunv5zm

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধমানিকগঞ্জে যমুনার ভাঙনে তিন শতাধিক ঘর-বাড়ি নদীগর্ভে বিলীন, হুমকির মুখে রয়েছে আরও ২০০ পরিবার
পরবর্তী নিবন্ধনোয়াখালীর কবিরহাটে নিখোঁজের এক দিন পর যুবদলনেতার লাশ উদ্ধার