নোয়াখালীর কবিরহাটে নিখোঁজের এক দিন পর যুবদলনেতার লাশ উদ্ধার

0
1

নোয়াখালীর কবিরহাটে নিখোঁজের এক দিন পর এক যুবদলনেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে কবিরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ আলীপুর গ্রামের একটি ডোবা থেকে লাশ উদ্ধার করে পুলিশ।

মৃত আজাদ হোসেন (৩৪) মৃত ফজল হকের ছেলে। আজাদ হোসেন কবিরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড যুবদলের প্রচার সম্পাদক ছিল।

জানা যায়, বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত আনুমানিক ১টার দিকে আজাদ হোসেন বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়। স্বজনেরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। পরে শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে বাড়ির পাশের একটি ডোবায় তার লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

স্বজনদের অভিযোগ, আজাদের চাচাতো ভাই ফারুক (৪০) ও নিজাম (৩৬) এ ঘটনার সঙ্গে জড়িত। ঘটনার পর থেকে তারা দুজন পলাতক রয়েছে বলেও দাবি করেছেন স্বজনেরা।

কবিরহাট পৌরসভার বাসিন্দা মোস্তাফিজুর রহমান মঞ্জু বলেন, আজাদ ওই এলাকার একটি ক্লাবঘরে ব্যবসা করত। বৃহস্পতিবার রাত ১২টার দিকে সে দোকান থেকে বাড়িতে যায়। রাত ১টার দিকে চাচাতো ভাই ফারুক আজাদকে ঘর থেকে ডেকে নিয়ে যায়। এরপর আজাদ আর বাড়িতে ফেরেনি।

তিনি আরো বলেন, নিহতের স্বজনদের দাবি, ফারুক ও নিজাম দুই ভাই এবং তারা আজাদের চাচাতো ভাই। শুক্রবার বিকেলে ডোবা থেকে আজাদের লাশ উদ্ধারের পর ফারুক ও নিজাম এলাকা থেকে পালিয়ে যায়।


তথ্যসূত্র:
১। নোয়াখালীতে নিখোঁজের এক দিন পর যুবদলনেতার লাশ উদ্ধার
– https://tinyurl.com/54furvc6

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া বাসা থেকে ষষ্ঠ শ্রেণির ছাত্রের লাশ উদ্ধার
পরবর্তী নিবন্ধহেলমান্দে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও সামরিক সরঞ্জাম জব্দ করেছে ইমারাতে ইসলামিয়ার নিরাপত্তা বাহিনী