বুরকিনান জান্তা বাহিনীকে হটিয়ে ৮টি সামরিক ঘাঁটির নিয়ন্ত্রণ নিয়েছেন জেএনআইএম যোদ্ধারা

0
1

আল-কায়েদা সংশ্লিষ্ট প্রতিরোধ বাহিনী জেএনআইএম সম্প্রতি ৫টি বিবৃতিতে নিশ্চিত করেছে যে, দলটির যোদ্ধারা বুরকিনান জান্তা বাহিনী থেকে অন্তত ৮টি সামরিক ঘাঁটির নিয়ন্ত্রণ নিয়েছেন।

আয-যাল্লাকা মিডিয়ার দেওয়া তথ্য অনুযায়ী, এই অভিযানগুলোর মধ্যে ২টি অভিযান গত ১লা সেপ্টেম্বর বুরকিনা ফাসোর গোয়া রাজ্যের টিয়েরা এবং কায়া রাজ্যের গা এলাকায় চালানো হয়েছে। এসময় প্রতিরোধ যোদ্ধারা জান্তা বাহিনীকে হটিয়ে ২টি সামরিক ঘাঁটির নিয়ন্ত্রণ নিশ্চিত করেন এবং একটি ঘাঁটিতে ২ জান্তা সদস্যের মৃতদেহ প্রদর্শণ করেন। অভিযান শেষে প্রতিরোধ যোদ্ধারা একাধিক স্বয়ংক্রিয় অস্ত্র এবং অন্যান্য সরঞ্জাম গনিমত হিসাবে অর্জন করেন।

এরপর গত ২ সেপ্টেম্বর, প্রতিরোধ যোদ্ধারা ফের কায়া রাজ্যের গা এলাকায় আরও একটি অভিযান চালান এবং জান্তা সমর্থিত মিলিশিয়া গোষ্ঠীতে ব্যাপক হতাহত ঘটান। পরে সামরিক চৌকির সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেন।

এমনিভাবে গত ৩ সেপ্টেম্বর সকালে, জেএনআইএম-এর প্রতিরোধ যোদ্ধারা ফাদানগোরমা রাজ্যের বিলাঙ্গা এলাকায় একটি সমন্বিত সামরিক অপারেশন পরিচালনা করেন। এই অভিযানের মাধ্যমে প্রতিরোধ যোদ্ধারা বুরকিনান জান্তা বাহিনীর ৪টি সামরিক পয়েন্টের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন।

এদিকে গত ৪ঠা সেপ্টেম্বর, কায়া রাজ্যের মাহলু এলাকায় জেএনআইএম যোদ্ধারা জান্তা বাহিনীর একটি শক্ত ঘাঁটিতে ভারী অতর্কিত আক্রমণ চালিয়েছেন। প্রতিরোধ যোদ্ধাদের এই অভিযানে জান্তা বাহিনীতে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে এবং অন্য সদস্যরা ঘাঁটি ছেড়ে পালিয়ে যায়। জান্তা সদস্যদের এই পলায়নের পর প্রতিরোধ যোদ্ধারা ঘাঁটির সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেন, সেই সাথে একাধিক স্বয়ংক্রিয় অস্ত্র, ক্লাশিনকোভ এবং অন্যান্য বহু সরঞ্জাম গনিমত হিসাবে জব্দ করেন।


তথ্যসূত্র:
– https://chirpwire.net/thread/1096912
– https://chirpwire.net/thread/1097052

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধকুড়িগ্রামে ৪৭০ পিস ইয়াবাসহ বিএনপি নেতা আটক
পরবর্তী নিবন্ধনারায়ণগঞ্জে মদপান করে প্রকাশ্যে পুলিশ সদস্যের (এএসআই) মাতলামি