
আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা বাহিনীর সদস্যদের বিরুদ্ধেই একের পর এক অনিয়ম ও অপরাধের অভিযোগ সামনে আসছে। এবার পুলিশের এক সদস্যের মদপান করে মাতলামির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
জানা গেছে, নারায়ণগঞ্জ সদর নৌ থানার এএসআই মান্নান মদ্যপ অবস্থায় খেয়াঘাটে ভাঙচুর করে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের পাঁচ নম্বর খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় সে টোলের টাকা নদীতে ফেলে দিয়ে, এবং নেচে-গেয়ে মাতলামি করে। ঘটনার একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ার পর বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আসে। পরে তাকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
এর আগে মান্নান র্যাব-৩ এ কর্মরত ছিল। গত শুক্রবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের পাঁচ নম্বর খেয়াঘাট এলাকায় মান্নান মাতলামি শুরু করে। পরে পুলিশ তাকে উদ্ধার করে।
তথ্যসূত্র:
১। নারায়ণগঞ্জে প্রকাশ্যে পুলিশের মাতলামি
– https://tinyurl.com/4vuyazzv


