পশ্চিমবঙ্গে আগামী এক বছরে হিন্দুত্ববাদী আরএসএস পরিচালিত ১,০০০ স্কুল প্রতিষ্ঠার ঘোষণা, টার্গেট মুসলিম-অধ্যুষিত জেলাসমূহ

0
0

পশ্চিমবঙ্গে আগামী এক বছরের মধ্যে হিন্দুত্ববাদী বিদ্যা ভারতী (আরএসএস এর শিক্ষা শাখা) পরিচালিত অন্তত ১,০০০টি স্কুল গড়ে তোলার পরিকল্পনা ঘোষণা করেছে রাজ্যের উগ্র হিন্দুত্ববাদী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) কলকাতায় বিদ্যা ভারতীর ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সে এই ঘোষণা দিয়েছে। সে সংগঠনটিকে রাজ্যের প্রতিটি জেলা, পৌরসভা ও পঞ্চায়েত এলাকায় কার্যক্রম সম্প্রসারণের আহ্বান জানিয়েছে।

বিশেষভাবে মুর্শিদাবাদ ও দক্ষিণ ২৪ পরগনার মতো মুসলিম-অধ্যুষিত জেলাসমূহে বিদ্যা ভারতীর উপস্থিতি বাড়াতে সে জোর দিয়েছে। এর কারণ উল্লেখ করতে গিয়ে সে অযৌক্তিকভাবে দাবি করেছে, মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকাগুলোতে ‘দেশবিরোধী কর্মকাণ্ড’ বেশি দেখা যায়।

রাজ্যে পৃথক মাদ্রাসা শিক্ষা চালু রাখার বিরোধিতা করে শুভেন্দু বলেছে, মাদ্রাসা শিক্ষা এবং অন্যান্য শিক্ষার জন্য পৃথক ব্যবস্থা না রেখে একটি অভিন্ন শিক্ষা ব্যবস্থা থাকা উচিত।

‘বন্দে মাতরম’ গানের বিরোধীদের কঠোর হুমকি

শুভেন্দু অধিকারী সতর্ক করে বলেছে, পূর্ণাঙ্গ ‘বন্দে মাতরম’ গাইতে অস্বীকার করলে ওই স্কুলগুলোর সরকারি সাহায্য বন্ধ করে দেওয়া হবে। ঔদ্ধত্য দেখিয়ে সে আরও বলেছে, ‘বন্দে মাতরম’ গাওয়ার সময় কেবল দাঁড়িয়ে থাকলেই হবে না, গান গাওয়ার সময় ঠোঁটও নাড়তে হবে।

উল্লেখ্য, ঈমান বিধবংসী শিরকি চরণ অন্তর্ভুক্ত থাকায় ‘বন্দে মাতরম’ গানের বিরুদ্ধে ভারতের আলেম-ওলামা ও মুসলমানগণ শুরু থেকেই প্রতিবাদ জানিয়ে আসছেন।

হিন্দুত্ববাদী দৃষ্টিভঙ্গির প্রসার

বিদ্যা ভারতী সারা দেশে একাধিক স্কুল পরিচালনা করে থাকে। প্রচলিত শিক্ষার পাশাপাশি এসব প্রতিষ্ঠানে হিন্দুত্ববাদী শিক্ষা প্রদান করা হয় বলে অভিযোগ রয়েছে।

পশ্চিমবঙ্গে এক বছরের মধ্যে ১,০০০টি স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ সফল হলে রাজ্যের শিক্ষা ক্ষেত্রে আরএসএস ঘনিষ্ঠ এই সংগঠনের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বাড়বে। পর্যবেক্ষকদের মতে, এই উদ্যোগের ফলে স্কুলের পাঠ্যক্রম ও শ্রেণীকক্ষে মুসলিমবিদ্বেষ ও হিন্দুত্ববাদী দৃষ্টিভঙ্গির প্রভাব বৃদ্ধি পাবে।


তথ্যসূত্র:
1. https://tinyurl.com/mrkk6vey

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধশরীয়তপুরে বিএনপির কর্মীর রান্নাঘরে মজুত ছিলো বিপুল পরিমাণ ককটেল, বিস্ফোরণে গৃহবধূ আহত