রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল-বোমা বিস্ফোরণ ঘটালো দুর্বৃত্তরা; সন্দেহের তীর আ.লীগ সন্ত্রাসীদের দিকে

0
0

একই দিনে রাজধানীর একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় নগরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় মহাখালী, আগারগাঁও ও যাত্রাবাড়ীতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এর আগে দুপুরে মালিবাগেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এসব ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি।

গণমাধ্যম সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় মহাখালী এলাকায় পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটে। প্রায় একই সময়ে আগারগাঁওয়ে বাংলাদেশ বেতার ভবনসংলগ্ন সড়কে আরো একটি বিস্ফোরণের ঘটনা ঘটে। এর কিছুক্ষণ পর যাত্রাবাড়ী থানার প্রধান ফটকের সামনেও একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়।

যাত্রাবাড়ী থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক মো. হাসানুর বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এগুলো ককটেল বিস্ফোরণ হতে পারে। তবে এ বিষয়ে এখনই বিস্তারিত বলা সম্ভব নয়।

এর আগে জুমার নামাজের পর মৌচাকের ফরচুন শপিংমলের সামনে ককটেল বিস্ফোরণ ঘটে। এ ঘটনায়ও তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ধারণা করা হচ্ছে নিষিদ্ধ আওয়ামীলীগের নেতা কর্মীরা আতংক সৃষ্টি করতে এ ঘটনাগুলো ঘটিয়েছে। তবে, পুলিশ এখনো এ ব্যাপারে নির্দিষ্ট করে কিছু জানাতে পারেনি। শাহজাহানপুর থানার ওসি আমিরুল ইসলাম গণমাধ্যমকে জানায়, জুমার নামাজের পরপরই ফ্লাইওভারের ওপর থেকে ককটেল ছোড়া হয়। কারা এ ঘটনায় জড়িত, তা শনাক্তের চেষ্টা চলছে। ফ্লাইওভারের প্রবেশমুখের সিসিটিভি ক্যামেরার ফুটেজ যাচাই করা হচ্ছে।


তথ্যসূত্র:
১। রাজধানীর নানা স্থানে ককটেল বিস্ফোরণ, আতঙ্কে নগরবাসী
– https://tinyurl.com/mrxpzver

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধময়মনসিংহের গফরগাঁওয়ে ঘরে ঢুকে ছেলেকে বেঁধে রেখে মাকে সংঘবদ্ধ ধর্ষণ, টাকা স্বর্ণালংকার লুট
পরবর্তী নিবন্ধফরিদপুরে থানার সামনে বাসে আগুন দিলো দুর্বৃত্তরা; অপরাধীদের শনাক্ত করতে পারেনি পুলিশ