তাতারস্তানের সঙ্গে ১৮৩ মিলিয়ন ডলারের বাণিজ্য চুক্তি স্বাক্ষর করল আফগানিস্তান

0
78

ইমারতে ইসলামিয়া আফগানিস্তান গত ৭ আগস্ট তাতারস্তানের সঙ্গে মোট ১৮৩ মিলিয়ন মার্কিন ডলারের একটি বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে।

বাখতার নিউজের প্রতিবেদনে জানানো হয়, এ চুক্তি স্বাক্ষরের সময় ইমারতে ইসলামিয়ার শিল্প ও বাণিজ্য মন্ত্রী নূরুদ্দিন আজিজি হাফিযাহুল্লাহ এবং তাতারস্তানের উপ-প্রধানমন্ত্রী ও শিল্প ও বাণিজ্য মন্ত্রী ওলেগ কোরুবচেঙ্কো সহ দুই দেশের চেম্বার অব কমার্স ও ইন্ডাস্ট্রির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মন্ত্রী আজিজি রাশিয়ান ফেডারেশনের পক্ষ থেকে আফগানিস্তানের স্বীকৃতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে উভয় অঞ্চলের বেসরকারি খাতের সম্পর্ক উন্নয়নের গুরুত্বে গুরুত্বারোপ করেন। তিনি তাতারস্তানের বিনিয়োগকারীদের আফগানিস্তানের খনিজ সম্পদ, কৃষি ও ঔষধি উদ্ভিদ খাতে বিনিয়োগের আহ্বান জানান।

অপরদিকে, তাতারস্তানের উপ-প্রধানমন্ত্রী কোরুবচেঙ্কো আফগান প্রতিনিধিদলকে ২৬ আগস্ট তাতারস্তানে অনুষ্ঠিতব্য তেল মেলায় অংশগ্রহণের আমন্ত্রণ জানান।

বৈঠকে খাদ্য উৎপাদন, হেলিকপ্টার নির্মাণ, পানি ব্যবস্থাপনা, তেল-গ্যাস, বৈদ্যুতিক যন্ত্রপাতি, ডিটারজেন্ট, স্যানিটারি ও নির্মাণ সামগ্রী এবং লোহা গলন শিল্পসহ বিভিন্ন খাত নিয়ে আলোচনা হয়। বিশেষ করে তেল ও নির্মাণ খাতে উল্লেখযোগ্য চুক্তি সম্পাদিত হয়।

প্রসঙ্গত, তাতারস্তান রাশিয়ার একটি স্বায়ত্তশাসিত প্রজাতন্ত্র, যা রাশিয়ান ফেডারেশনের অংশ। এটি রাশিয়ার ইউরোপীয় অঞ্চলে অবস্থিত এবং শিল্প ও সংস্কৃতির দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানকার প্রধান জাতিগোষ্ঠী তাতার, যারা মূলত মুসলিম ধর্মাবলম্বী।


তথ্যসূত্র:
1. Afghanistan, Tatarstan Sign $183 Million Trade Deals
– https://tinyurl.com/4nuhsvn7

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধকাশ্মীর নিয়ে লেখা ২৫টি বই নিষিদ্ধ করলো দখলদার ভারত
পরবর্তী নিবন্ধগাজা দখলে নেতানিয়াহুর ‘ভয়ংকর পরিকল্পনা’ অনুমোদন করল দখলদার ইসরায়েল