
পাবনার ভাঙ্গুড়ায় নানাবাড়ি বেড়াতে গিয়ে জিহাদ (৬) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। গত রোববার (৩১ মে) বিকেল ৫টার দিকে উপজেলার চরভাঙ্গুড়া পূর্বপাড়া এলাকা থেকে সে নিখোঁজ হয়। জিহাদ উপজেলার দিলপাশার ইউনিয়নের আগবহর গ্রামের জাফর ইকবালের ছেলে।
এদিকে তিন দিন অতিবাহিত হতে চললেও একমাত্র সন্তানের কোনো খোঁজ না পেয়ে পরিবারের সবাই উদ্বিগ্ন হয়ে পড়েছে। এ ঘটনায় সোমবার (০১ জুন) সকালে শিশুর বাবা ভাঙ্গুড়া থানায় জিডি করেন।
বাবা জাফর ইকবাল সাংবাদিকদের জানান, চাকরির সুবাদে তিনি পরিবার নিয়ে ঢাকার সাভারে থাকেন। ঈদ করতে বাড়ি এসেছিলেন। পরে গত শনিবার (৩০ মে) স্ত্রী-সন্তান নিয়ে তিনি শশুরবাড়ি চরভাঙ্গুড়া গ্রামে বেড়াতে যান।
তিনি আরও জানান, ঘটনার দিন রোববার বিকেল ৫টার দিকে তার ছেলে জিহাদ বাড়ির পাশে অন্য শিশুদের সঙ্গে খেলছিল। এর কিছুক্ষণ পর থেকে তাকে আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেক খোঁজাখুঁজি করেও সন্তানের সন্ধান না পেয়ে তারা সবাই চিন্তিত হয়ে পড়েছেন।
তথ্যসূত্র:
১। ভাঙ্গুড়ায় নিখোঁজের ৩ দিনেও সন্ধান মেলেনি শিশু জিহাদের
– https://tinyurl.com/mw9jp8xp


