
কক্সবাজারের চকরিয়া উপজেলায় এক প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদল পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে প্রবাসীর স্ত্রী ও কন্যাকে দলবদ্ধ ধর্ষণ করে।
গত ৮ জুন রাত ৮টার দিকে মাতামুহুরী উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সিকদারপাড়ায় প্রবাসী ফুরুক আহমদ চৌধুরীর বাড়িতে এ ঘটনা ঘটে।
গণমাধ্যম সূত্রে জানা যায়, ৮ জুন রাতে ৮ থেকে ১০ জনের একটি সশস্ত্র ডাকাতদল প্রবাসী ফুরুক আহমদ চৌধুরীর বাড়ির গ্রীল কেটে ভেতরে প্রবেশ করে। পরে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে মা ও মেয়েকে ধর্ষণ করে ডাকাতরা। এসময় ডাকাতদল আলমারী থেকে স্বর্ণালংকার, নগদ টাকাসহ মূল্যবান মালামাল নিয়ে যায়।
ঘটনার পর স্থানীয়রা আহত মা-মেয়েকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। হাসপাতাল কর্তৃপক্ষ স্বজনদের জানায়, মেয়েটির শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে।
ঘটনার খবর পেরে চকরিয়া সার্কেলের সহকারি পুলিশ ঘটনাস্থলে আসে। এরপর পুলিশ ও স্থানীয় জনতা বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছয়জন ডাকাতকে আটক করে।
ভুক্তভোগী মেয়ের মামা সাইদুল ইসলাম ফারুক বলেন, ‘ডাকাত দলের সদস্যরা চলে যাওয়ার পর খবর পেয়ে আমরা সেখানে যাই। তখন আমার বোন ও ভাগ্নি জড়সড় হয়ে দুজন দুটি কক্ষে বসে ছিলেন। আমার ভাগ্নির অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে কক্সবাজার সদর হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে।
তথ্যসূত্র:
১। ডাকাতি করতে এসে অস্ত্রের মুখে প্রবাসীর স্ত্রী-কন্যাকে ধর্ষণের অভিযোগ
– https://tinyurl.com/28hxedx3


