উত্তরপ্রদেশে এক বৃদ্ধ মুসলিম হকারকে ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে বাধ্য করেছে উগ্র হিন্দুত্ববাদী যুবক

0
5

ভারতে উত্তরপ্রদেশের লখিমপুর খেরি জেলার অন্তর্গত মোহাম্মদি এলাকায় এক বৃদ্ধ মুসলিম হকারকে হিন্দু ধর্মীয় স্লোগান দিতে বাধ্য করার একটি ভিডিও আবারও বিতর্ক তৈরি করেছে।

১৩ জুন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, রাহুল রাজপুত নামের এক হিন্দুত্ববাদী যুবক এক বয়স্ক মুসলিম হকারকে হিন্দু ধর্মীয় স্লোগান দিতে জোর করছে। এই ঘটনার ভিডিও ধারণ ও করতে থাকে সে।

ভিডিও রেকর্ডকালে যুবকটি বৃদ্ধ বিক্রেতাকে বারবার “জয় শ্রীরাম” এবং অন্যান্য হিন্দু ধর্মীয় স্লোগান উচ্চারণ করতে জোরাজুরি করছিল।

বৃদ্ধ হকার দৃশ্যত অস্বস্তি প্রকাশ করছিলেন। প্রাথমিক পর্যায়ে তিনি হিন্দুয়ানী স্লোগানগুলো দিতে অসম্মতি প্রকাশ করে যাচ্ছিলেন। এছাড়া তিনি ভিডিও ধারণ বন্ধ করতে বারবার অনুরোধও করছিলেন।

তবে ক্রমাগত চাপের মুখে এক পর্যায়ে হিন্দু ধর্মীয় স্লোগানগুলো উচ্চারণ করতে বাধ্য হন ঐ বৃদ্ধ মুসলিম।

এই ঘটনাকে মুসলিমদের জন্য অত্যন্ত অপমানজনক বলে অভিহিত করেছেন স্থানীয় বাসিন্দা ও নেটিজেনরা। অভিযোগ উঠেছে, কেবল মুসলিম পরিচয়ের কারণেই ঐ বৃদ্ধ বিক্রেতাকে টার্গেট করেছে উগ্র হিন্দুত্ববাদী যুবকটি।

ঘটনাটিকে মুসলিমদের ভীতি প্রদর্শন ও আত্নমর্যাদাবোধের উপর সুস্পষ্ট আঘাত হিসেবে চিহ্নিত করা হচ্ছে।

ভিডিও: https://x.com/TheRFTeam/status/2065671233963020753/video/1


তথ্যসূত্র:
1. https://tinyurl.com/35dckvwv

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধকেনিয়া ও সোমালিয়ায় দখলদার ও মোগাদিশু বাহিনীর বিরুদ্ধে আশ-শাবাবের পৃথক ৬ অভিযান
পরবর্তী নিবন্ধপাকিস্তানে সন্ত্রাসী এফসি বাহিনীর পোস্টে ইত্তেহাদুল মুজাহিদিনের পৃথক অভিযান: ব্যাপক হতাহত