রাজবাড়ীতে পাটক্ষেত থেকে কলেজ ছাত্রের লাশ উদ্ধার

0
0

রাজবাড়ীর কালুখালীতে পাটক্ষেত থেকে আসাদুজ্জামান (২৪) নামে এক যুবকের অগ্নিদগ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৫ জুন) সকালে উপজেলার মদাপুর ইউনিয়নের সূর্যদিয়া দাখিল মাদরাসা ও ভাটিয়াপাড়া রেলপথ ও চন্দনা নদীর তীর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত আসাদুজ্জামান কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের বিল মানুষমারি গ্রামের মো. শাহজাহান মণ্ডলের ছেলে। তিনি বালিয়াকান্দি উপজেলায় অবস্থিত মীর মোশাররফ হোসেন কলেজের ডিগ্রি শাখার ছাত্র ছিলেন এবং পড়াশোনার পাশাপাশি বাবার সঙ্গে কৃষিকাজ করতেন।

গণমাধ্যম সূত্রে জানা যায়, রবিবার (১৪ জুন) বাদ আসর বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন আসাদুজ্জামান। রাত ৮টার দিকে তিনি সৌদি প্রবাসী দুলাভাইয়ের কাছে মুঠোফোনে জরুরি ৫ হাজার টাকা প্রয়োজন বলে জানান। এরপর থেকেই তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় এবং পরিবারের সঙ্গে সব যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। সোমবার (১৫ জুন) সকালে স্থানীয় কৃষকরা মাঠে কাজ করতে গিয়ে লাশ দেখতে পেয়ে পুলিশ ও পরিবারকে খবর দেন।


তথ্যসূত্র:
১। রাজবাড়ীতে পাটক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার
– https://tinyurl.com/4pbbt3n7

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধসিরাজগঞ্জে তৃতীয় শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণ
পরবর্তী নিবন্ধআসন্ন অমরনাথ যাত্রা’র সমর্থনে কাশ্মীরে দখলদার প্রশাসনের কড়া নিরাপত্তা জোরদার