আসন্ন অমরনাথ যাত্রা’র সমর্থনে কাশ্মীরে দখলদার প্রশাসনের কড়া নিরাপত্তা জোরদার

0
4

অধিকৃত জম্মু ও কাশ্মীরে আসন্ন অমরনাথ যাত্রা উপলক্ষ্যে ব্যাপক আয়োজন ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে দখলদার ভারতীয় প্রশাসন।

১৩ জুন কাশ্মীর মিডিয়া সার্ভিসের খবরে বলা হয়েছে, হিন্দু ধর্মীয় এই যাত্রা আগামী ৩ জুলাই থেকে শুরু হয়ে ৩৮ দিন অবধি চলবে। উক্ত ধর্মীয় যাত্রায় নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক নজরদারি ব্যবস্থা ও বিশেষ সুরক্ষা ইউনিট গঠন করেছে প্রশাসন।

এটি উপলক্ষ্যে ৪০০ টিরও অধিক সিসিটিভি ক্যামেরা এবং উঁচু ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়েছে। যাত্রাপথ ও বেস ক্যাম্পের গুরুত্বপূর্ণ স্থানসমূহে আধুনিক নজরদারি পরিকাঠামো স্থাপন করেছে দখলদার বাহিনী।

ইসলামাবাদ জেলার সিনিয়র পুলিশ সুপার একটি ভারতীয় সংবাদ সংস্থাকে বলেছে, ইসলামাবাদ শহর থেকে অমরনাথ গুহা পর্যন্ত আধাসামরিক কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর (সিএপিএফ) উল্লেখযোগ্য সংখ্যক কর্মী মোতায়েন করা হয়েছে।

মারখোর টিম, স্নো লেপার্ড ইউনিট, স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি), মোবাইল রেসকিউ টিম (এমআরটি) এবং কুইক রিঅ্যাকশন টিম (কিউআরটি) সহ পুলিশের বিশেষ ইউনিটও রুটের কৌশলগত অবস্থানে মোতায়েন করা হয়েছে।

ইসলামাবাদ জেলাকে ১৯টি সুরক্ষা অঞ্চলে বিভক্ত করা হয়েছে, এর প্রত্যেকটি সিনিয়র পুলিশ কর্মকর্তাদের তত্ত্বাবধানে রয়েছে।

একই সাথে তারা সংখ্যাগরিষ্ঠ কাশ্মীরি মুসলিমদের বিরুদ্ধে ঘেরাও ও তল্লাশি অভিযান আরও জোরদার করেছে। দখলদার সেনাবাহিনীসহ অন্যান্য বাহিনী পার্বত্য ও বনাঞ্চলে ব্যাপক আকারে তল্লাশি অভিযান জারি রেখেছে।

প্রশাসনের কর্মকাণ্ডে জোরালোভাবে প্রশ্ন উঠেছে, একদিকে ভারত সরকার অমরনাথ যাত্রা আয়োজনের জন্য ব্যাপক পদক্ষেপ নিয়েছে। অপরদিকে কাশ্মীরের সংখ্যাগরিষ্ঠ মুসলমান জনগোষ্ঠীর ধর্মীয় এবং অন্যান্য মৌলিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে।

কাশ্মীরি মুসলমানদের শুক্রবার ও ঈদের নামাজ আদায়ে বাধা দেওয়া হচ্ছে। শ্রীনগরের ঐতিহাসিক জামিয়া মসজিদটি প্রায়শই সিল করে দেওয়া হয়। গত আট বছর ধরে শ্রীনগরের জামিয়া মসজিদ ও শ্রীনগরের ঈদগাহে ঈদের নামাজ আদায় করতে বাধা দিয়ে যাচ্ছে দখলদার সরকার।


তথ্যসূত্র:
1. https://tinyurl.com/ye28mw85

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধরাজবাড়ীতে পাটক্ষেত থেকে কলেজ ছাত্রের লাশ উদ্ধার
পরবর্তী নিবন্ধউত্তরপ্রদেশে স্বেচ্ছায় ইসলাম গ্রহণকারী মোহাম্মদ আলী’র ধর্মান্তর মামলায় ৩ জনকে গ্রেপ্তার