
রাজধানীর রমনার সিদ্ধেশ্বরী এলাকায় সাত বছরের এক শিশুকে ধর্ষণ করেছে এক কিশোর। এ ঘটনায় গত সোমবার (১৫ জুন) অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।
দৈনিক ইত্তেফাক জানায়, শিশুটিকে ধর্ষণের ঘটনাটি জানাজানির পর কিশোরের মামা ভুক্তভোগীর পরিবারকে গালাগালি করে। পরে ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে ওই কিশোর ও তার মামার বিরুদ্ধে মামলা করেছেন বলে জানিয়েছে পুলিশ।
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাহাত খান গণমাধ্যমকে জানায়, এ ঘটনায় একটি মামলা হয়েছে। অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্যান্য আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।
তথ্যসূত্র:
১। রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকায় ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার
– https://tinyurl.com/mscheb8e


