নড়াইলে শিশুকে ধর্ষণ চেষ্টা, বৃদ্ধ গ্রেফতার

0
7

নড়াইলের নড়াগাতী থানার একটি গ্রামে ১১ বছরের এক শিশুকে পাটক্ষেতে নিয়ে ধর্ষণ চেষ্টার ঘটনায় সিদ্দিক মোল্লা (৭০) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার (১৫ জুন) ভুক্তভোগী শিশুর মামা বাদী হয়ে থানায় ধর্ষণ চেষ্টার মামলা করেন। বৃদ্ধ সিদ্দিক মোল্লা একই গ্রামের বাসিন্দা।

গণমাধ্যম সূত্রে জানা যায়, কালিয়া উপজেলার নড়াগাতী থানার একটি গ্রামে গত রোববার (১৪ জুন) সকালে ভুক্তভোগী শিশু তার ছোট বোনকে সঙ্গে নিয়ে বাড়ির অদূরে পাটক্ষেতের পাশে তাল আনতে যায়। এসময় পাটক্ষেতে আগে থেকেই কাজ করছিল অভিযুক্ত সিদ্দিক মোল্লা। এরপর অভিযুক্ত সিদ্দিক ভুক্তভোগী শিশুটির হাত ধরে টেনে পাটক্ষেতে নিয়ে যায় এবং সাথে থাকা তার ছোট বোনকে গামছা দিয়ে পেঁপে গাছের সঙ্গে বেঁধে রাখে।

এরপর সিদ্দিক মোল্লা ভুক্তভোগী শিশুটিকে ধর্ষণ চেষ্টা চালায়। এ সময় শিশুটির চিৎকারে স্বজনরা ছুটে এসে তাকে উদ্ধার করে।


তথ্যসূত্র:
১। নড়াইলে পাটখেতে নিয়ে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেফতার
– https://tinyurl.com/5n7pptey

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধরাজধানীর সিদ্ধেশ্বরী এলাকায় সাত বছরের শিশুকে ধর্ষণ
পরবর্তী নিবন্ধঠাকুরগাঁওয়ে বাজি ধরে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ