
ভারত আফগানিস্তানে তার প্রযুক্তিগত মিশনকে দূতাবাস স্তরে উন্নীত করার ঘোষণা দিয়েছে। ১০ অক্টোবর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর ও ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মৌলভি আমির খান মুত্তাকি হাফিযাহুল্লাহর মধ্যে এক যৌথ বৈঠকের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এ বিষয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বলেন, ‘ভারত আফগানিস্তানের আঞ্চলিক অখণ্ডতা, জাতীয় সার্বভৌমত্ব এবং স্বাধীনতার প্রতি পূর্ণাঙ্গ প্রতিশ্রুতি রেখেছে। আফগানিস্তানের উন্নয়নে ভারতের অবদান আরও বৃদ্ধি পাবে।’
তিনি আরও জানান, ভারত আফগানিস্তানে ছয়টি নতুন প্রকল্প বাস্তবায়ন করবে এবং দেশটিকে ২০টি অ্যাম্বুলেন্স ও অন্যান্য চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করবে। ভারত সরকার আফগানিস্তানের খনিজ সম্পদে বিনিয়োগেরও প্রস্তুতি নিয়েছে এবং ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত জনগণের সহায়তায় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
উল্লেখ্য, আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রী মৌলভি আমির খান মুত্তাকি ভারতে তাঁর সফরের সময় আরও কিছু গুরুত্বপূর্ণ বৈঠক করবেন। তাঁর এই সফরটি বহির্বিশ্বে কূটনৈতিক বিস্তৃতিতে এবং অর্থনৈতিক সমৃদ্ধিতে ভূমিকা রাখবে, এমনটাই আশা করা হচ্ছে।
তথ্যসূত্র:
1. هند په افغانستان کې خپل تخنیکي ماموریت د سفارت کچې ته لوړ کړ
– https://tinyurl.com/32arnzy8


