গোপালগঞ্জে চালককে খুন করে ইজিবাইক চুরি, আটক ২

0
2

গোপালগঞ্জের মুকসুদপুরে নিখোঁজের পাঁচদিন পর শহিদুল মাতুব্বর (৩৫) নামে এক ইজিবাইক চালকের লাশ উদ্ধার করা হয়েছে৷ গত বুধবার (১০ জুন) বিকেলে মাদারীপুর জেলার রাজৈর উপজেলার কবিরাজপুর ইউনিয়নের পন্থাপাড়া এলাকার কাটাখাল নামক স্থান থেকে লাশটি উদ্ধার করে মুকসুদপুর থানা পুলিশ।

এর আগে গত মঙ্গলবার শহিদুলের ছিনতাই হওয়া ইজিবাইকটি মুকসুদপুর উপজেলার সিন্দয়া ঘাট থেকে উদ্ধার করে পুলিশ৷ সেই সূত্র ধরে বুধবার সকালে এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ শহিদুলের প্রতিবেশী কমলাপুর গ্রামের মৃত আবু শেখের ছেলে নূর হোসেন শেখ মাইকেল (৩৫) ও একই গ্রামের কাশেম শেখের ছেলে পলাশ শেখকে (৩৪) আটক করে।

তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ইজিবাইক চালকের লাশ উদ্ধার করা হয়।

ইজিবাইক চালক শহিদুল মাতুব্বরের ছোট ভাই সাহিদুল মাতুব্বর বলেন, গত শনিবার (৬ জুন) সকাল ১০টার দিকে আমার ভাই ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন। তারপর আর বাড়িতে ফিরে আসেনি। এরপর বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাকে আমরা পাইনি। পরের দিন পরিবারের পক্ষ থেকে মুকসুদপুর থানায় একটি জিডি দায়ের করা হয়।


তথ্যসূত্র:
১। নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, আটক ২
– https://tinyurl.com/49dp6ejy

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধমুসলিম হওয়ায় বাংলাদেশে ‘পুশইনের’ চেষ্টা, শূন্যরেখায় অনাহারে ঘুরছেন ভারতীয় বৃদ্ধ
পরবর্তী নিবন্ধবগুড়ায় প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সড়কের ইট