
ভোলার বোরহানউদ্দিন উপজেলার মেঘনা নদী থেকে ১০ বছর বয়সী অজ্ঞাতনামা এক শিশুর ভাসমান গলিত লাশ উদ্ধার করেছে নৌ-থানা পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পক্ষিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নোয়াব মিয়ারহাট এলাকার মামুন মেম্বারের মাছঘাট সংলগ্ন মেঘনা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা নদীতে শিশুটির লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে হাকিমউদ্দিন নৌ-থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
জানা গেছে, শিশুটির বয়স আনুমানিক ১০ বছর। তবে এখনো তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। দীর্ঘ সময় পানিতে থাকার কারণে লাশেরে বিভিন্ন অংশ পচে ও গলে গেছে। ফলে শরীরে আঘাতের কোনো চিহ্ন রয়েছে কি না, তা প্রাথমিকভাবে স্পষ্ট নয়।
পুলিশ শিশুটির পরিচয় শনাক্তের পাশাপাশি তার পরিবারের সন্ধান করছে। একই সঙ্গে শিশুটির মৃত্যু দুর্ঘটনাজনিত নাকি এর পেছনে কোনো অপরাধমূলক ঘটনা রয়েছে—সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।
তথ্যসূত্র:
১। বোরহানউদ্দিনে মেঘনা থেকে অজ্ঞাত শিশুর লাশ উদ্ধার
– https://tinyurl.com/27a8cprx


