ঝিনাইদহে আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি ও সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করল অজ্ঞাত ব্যক্তিরা

0
33

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে অজ্ঞাত ব্যক্তিদের হামলায় মোলায়েম হোসেন (৫৫) নামের এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে হরিণাকুণ্ডু উপজেলার ভায়না বাজার এলাকায় এ হত্যার ঘটনা ঘটে। নিহত মোলায়েম হোসেন ভায়না ইউনিয়নের কালিশংকরপুর গ্রামের মৃত আবুল মন্ডলের ছেলে। সে ভায়না ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি ছিল।

গণমাধ্যম সূত্রে জানা গেছে, রাত ৯টার দিকে ভায়না বাজারে স্কুলের পাশের এক‌টি মা‌ঠে দা‌ঁড়ি‌য়ে মোলায়েম হোসেন মোবাইল ফো‌নে কথা বলছিল। এসময় অজ্ঞাত কয়েকজন সন্ত্রাসী তাকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে। এসময় তার চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে পৌঁছানোর পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান গণমাধ্যমকে জানায়, প্রাথমিকভাবে জানতে পেরেছি নিষিদ্ধ আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলের জের ধ‌রেই এ হত্যার ঘটনা ঘটেছে। তারপরও প্রকৃত ঘটনা কি তা তদন্ত করে দেখা হচ্ছে।


তথ্যসূত্র:
১। ঝিনাইদহে সন্ত্রাসীদের হামলায় সাবেক ইউপি সদস্য নিহত
– https://tinyurl.com/muhhbjap

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধজর্ডানে ইরানের হামলায় বেশ কয়েকটি মার্কিন সামরিক বিমান ক্ষতিগ্রস্ত
পরবর্তী নিবন্ধমালিতে রাশিয়ান ভাড়াটে বাহিনীর বিরুদ্ধে জেএনআইএম-এর সুপরিকল্পিত অ্যামবুশ: নিহতের সংখ্যা ১৩ ছাড়িয়েছে