
আফগানিস্তানের গজনি প্রদেশে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদের একটি চালান জব্দ করেছে ইমারাতে ইসলামিয়ার নিরাপত্তা বাহিনী। এ ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। খোস্ত প্রদেশ থেকে গজনি শহরের দিকে নেওয়ার সময় অস্ত্র ও গোলাবারুদের চালানটি আটক করা হয়।
ইমারাতে ইসলামিয়ার ২০৩ মনসুরি কোরের অধীন লোগার প্রদেশের ৩০৩ পদাতিক ব্রিগেডের গোয়েন্দা ও অনুসন্ধানকারী সদস্যরা অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গোলাবারুদ জব্দ করেন। ব্রিগেডটির মুখপাত্র মোহাম্মদ নওরোজ জালান্দ হাফিযাহুল্লাহ এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, জব্দ করা অস্ত্রের মধ্যে রয়েছে পাঁচটি ক্রিংকভ রাইফেল, তিনটি এম৪ রাইফেল, পাঁচটি কালাশনিকভ রাইফেল এবং ৫ হাজার গুলি।
মোহাম্মদ নওরোজ জালান্দ হাফিযাহুল্লাহ বলেন, অস্ত্র ও গোলাবারুদগুলো খোস্ত প্রদেশ থেকে গজনির উদ্দেশে পরিবহন করা হচ্ছিল। গজনি শহরের কেন্দ্রে পৌঁছানোর পর নিরাপত্তা বাহিনী সেগুলো আটক করে। অস্ত্রের চালান জব্দের ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে একজনকে আটক করা হয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের নিরাপত্তা, স্বাধীনতা ও জননিরাপত্তার বিরুদ্ধে পরিচালিত যেকোনো ষড়যন্ত্র কঠোরভাবে প্রতিহত করা হবে। সীমান্তে নজরদারি আরও জোরদার করা হয়েছে। সেই সাথে ভবিষ্যতেও এ ধরনের অবৈধ অস্ত্র চোরাচালান রোধে ইমারাতে ইসলামিয়ার নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ সতর্কতা ও দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করে যাবে।
তথ্যসূত্র
1. Ghazni, Afghanistan — Security forces in Ghazni province have seized a cache of weapons
-https://tinyurl.com/4rxxyezx


