
আল ফিরদাউস এর সম্পাদক মুহতারাম ইবরাহীম হাসান হাফিযাহুল্লাহ’র কলাম
টানা ২০ বছর ধরে সোমালিয়ায় পশ্চিমা সমর্থিত মোগাদিশু সরকারকে টিকিয়ে রাখার যুদ্ধে শাবাব মুজাহিদদের আক্রমণে ক্লান্তশ্রান্ত উগান্ডা তার সৈন্য প্রত্যাহার করতে শুরু করেছে। আর সেই শূন্যস্থান পূরণে দেশটিতে নতুন করে ১৫ হাজার সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে তুরস্ক। এর মাঝেই প্রতিরোধ বাহিনী হারা/কাতুশ শাবাব আল-মুজাহিদিনের অগ্রাভিযান বেড়েছে। ফলে সোমালিয়া এখন দাঁড়িয়ে আছে ইতিহাসের এক নতুন মোড়ে।
৯০ এর দশকের আগে থেকে শুরু হওয়া পশ্চিমা ষড়যন্ত্রের যুদ্ধের বছরগুলো কাটিয়ে ২০০৬ সালে সোমালিয়ার মুসলিম যুবকরা (আশ-শাবাব) দখলদারিত্বের অবসান ঘটিয়ে একটি নতুন ভোরের আশায় রাজধানী মোগাদিশুতে বিজয়ের ভেসে প্রবেশ করতে শুরু করেন। তাঁরা স্বপ্ন দেখছিল একক একটি স্বাধীন রাষ্ট্র, যা পরিচালিত হবে ইসলামি শরিয়াহ্ দ্বারা। কিন্তু সোমালি জনগণের এই স্বপ্ন সহ্য করতে পারে নি মার্কিন যুক্তরাষ্ট্র ও তাদের মিত্ররা, ফলে ২০০৭ সালে এককভাবে যুদ্ধে নামার পরিবর্তে প্রতিবেশি ইথিওপিয়া, কেনিয়া ও উগান্ডার মতো দেশগুলোকে ঐক্যবদ্ধ করে সোমালিয়ার নতুন শক্তিতে আগ্রাসন চালায় মার্কিন যুক্তরাষ্ট্র।
এই বছর সোমালিয়ায় প্রথম সেনা পাঠায় উগান্ডা, এবং ধাপে ধাপে তা বাড়ানো হয়। ২০০৭ সাল থেকে শুরু হওয়া এই আগ্রাসনের পর, সোমালি মুসলিম জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধ বাহিনী হারাকাতুশ শাবাবের ধারাবাহিক আক্রমণে উগান্ডার কয়েক হাজার সৈন্য হতাহতের শিকার হয় এবং ভারী আর্থিক ক্ষতির সম্মুখীন হয়। দীর্ঘ এই যুদ্ধের বিপুল ক্ষয়ক্ষতির পর চলতি বছরের ২৯ অক্টোবর, উগান্ডার সেনাপ্রধান জেনারেল মুহোজি কাইনারুগাবা সোমালিয়া থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দেয়। পরদিনই ১০৯ উগান্ডান সেনা মোগাদিশু ছাড়ে। বলা হয় ২০২৭ সালের আগস্টের মধ্যে সব সেনা ফিরে যাবে। এরই মধ্যে কৌশলগত শহর বারাওয়ে ও শালানবোদ মোগাদিশু বাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে।
বর্তমানে দেশটিতে উগান্ডার অন্তত সাড়ে ৬৫০০ সৈন্য রয়েছে। এদের মধ্যে ৪ হাজার ৫০০ সেনা AUSSOM মিশনে, আর ২ হাজার সেনা দ্বিপাক্ষিক চুক্তিতে সোমালিয়ায় আগ্রাসন চালিয়ে আসছে।
শূন্যতা মানেই শাবাবের অগ্রাভিযান
উগান্ডা চলে যাওয়া মানে শুধু সেনা কমে যাওয়া নয়, মোগাদিশু নিরাপত্তা প্রাচীরে ফাটল ধরা এবং আশ-শাবাব মুজাহিদদের অগ্রাভিযান বৃদ্ধি পাওয়া।
অতীতে যতবার আফ্রিকান ইউনিয়ন বাহিনী কোনো শহর ছেড়েছে, ততবারই আশ-শাবাব দ্রুত শহরের নিয়ন্ত্রণ নিয়েছে। বিয়ো কাদ্দে, মিরতাকও, মাহাস সব জায়গায় একই চিত্র।
বর্তমানে আশ-শাবাব মুজাহিদিন শুধু গ্রাম আর উপকূলীয় এলাকায় নিয়ন্ত্রণ করছে না। বরং সড়ক অবরোধের মাধ্যমে গ্যারিসনগুলোকে বিচ্ছিন্ন করে দিচ্ছে, সরবরাহ কনভয়গুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করছে। শহরগুলোকে দীর্ঘ অবরোধের মধ্যে নিয়ে আসছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে স্থানীয় গোত্র ও মিলিশিয়া গোষ্ঠীগুলোকে ইসলামি শরিয়াহ্ রাষ্ট্রের গুরুত্ব ও তাৎপর্য বুঝিয়ে নিজেদের কাতারে শামিল করছে।
বিশ্লেষকরা বলছেন, এটা অনেকটা আফগানিস্তানে তালেবানের কৌশলের মতো। এভাবে চলতে থাকলে মোগাদিশু ও কিসমায়োর মতো বড় শহরগুলো হুমকির মুখে পড়বে।
মাঠে তুরস্ক, প্রশিক্ষণ থেকে যুদ্ধবিমান
তুরস্ক এখন আর শুধু মোগাদিশু প্রশাসনকে টিকিয়ে রাখতে সাহায্যকারী নয়, বরং সরাসরি এই যু*দ্ধের অংশীদার। TURKSOM ঘাঁটিতে ২০১৭ সাল থেকে হাজার হাজার মোগাদিশু সেনাকে প্রশিক্ষণ দিচ্ছে তুরস্ক। এলিট গরগর কমান্ডোদেরও প্রশিক্ষক তুরস্ক। প্রতি বছর তুরস্ক থেকে প্রশিক্ষণ নিয়ে এসে শাবাবের বিরুদ্ধে যুদ্ধ করছে হাজার হাজার সৈন্য। আর তুরস্কের পার্লামেন্ট সোমালিয়ায় তাদের মিশনের মেয়াদ ২০২৮ সালের জুলাই পর্যন্ত বাড়িয়েছে।
বিদেশি সৈন্য প্রত্যাহারে হতবাক মোগাদিশু
পশ্চিমা সমর্থিত মোগাদিশু প্রশাসনের প্রেসিডেন্ট হাসান শেখ মহামুদ মিত্র দেশগুলোর কাছে ২০ হাজার বিদেশি সেনা চেয়ে আবেদন করেছে। উদ্দেশ্য একটাই, খালি হওয়া এলাকাগুলো যাতে শাবাবের নিয়ন্ত্রণে চলে না যায়।
একইসঙ্গে বিকল্প তহবিলও খোঁজা হচ্ছে, কারণ AUSSOM এর জন্য বছরে দরকার ১০০ কোটি ডলারের বেশি, কিন্তু সোমালিয়ার প্রতিরক্ষা বাজেট মাত্র ২৭১ মিলিয়ন ডলার।
সোমালি গার্ডিয়ানের খবর অনুযায়ী, হাসান শেখের এমন আবেদনে সাড়া দিয়েছে তুরস্ক। দেশটিতে ১৫ হাজার সেনা পাঠাতে রাজিও হয়েছে তুরস্ক। ২০২৭ সালের জানুয়ারির আগেই এই মোতায়েন শেষ হবে। তুর্কি সেনাদের এই মোতায়েন হতে পারে গুরুত্বপূর্ণ শহর বারাওয়ে, বাইদোয়া, মোগাদিশু ও এর আশপাশে। এর অংশ হিসেবে তুরস্ক কর্তৃক বারাওয়ে ও বাইদোয়ার বিমানঘাঁটিকে সামরিক ঘাঁটিতে রূপান্তরের পরিকল্পনাও রয়েছে।
শেষ কথা, মোগাদিশু কি শাবাবের অগ্রাভিযান ঠেকাতে পারবে?
মোগাদিশু প্রশাসন তাদের ক্ষমতা হারানোর ভয়ে আছে। ফলে মিত্রদের থেকে সহায়তা নিতে শাবাবের ত্রাস ছড়াচ্ছে হাসান শেখ। সে মন্তব্য করছে, “যদি মোগাদিশু নিরাপদ না থাকে তবে লন্ডনও নিরাপদ থাকবে না”। অর্থাৎ সে বিদেশি শক্তিগুলোকে এই ভয় দেখাচ্ছে যে, মোগাদিশুর পর শাবাবের লক্ষ্যবস্তু তোমরাও।
এখন পর্যন্ত হাসান শেখের ভরসা তুর্কি সহায়তা, প্রশিক্ষণ, তুর্কি বিমান সমর্থন, যুক্তরাষ্ট্রের বিমান হামলা আর নতুন তুর্কি সেনা। কিন্তু এই শক্তি দিয়ে সাময়িক সময়ের জন্য আশ-শাবাবের অগ্রাভিযান ঠেকানো এবং শহর দখল করা গেলেও ধরে রাখা সম্ভব না। কেননা আশ-শাবাব এই জনপদের সাথে মিশে গেছে, জনগণও পশ্চিমা সমর্থিত সরকারের সীমাহীন দূর্নীতিতে ক্লান্ত। কেন্দ্র ও আঞ্চলিক রাজ্যগুলোর মধ্যে রাজনৈতিক দ্বন্দ্ব চলছে, হাসান শেখের সমর্থনে শক্তিশালী হয়ে উঠা মিলিশিয়া গোষ্ঠীগুলো এখন কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে অবস্থান নিয়ে নিজেদেরকেই প্রধান ভাবতে শুরু করেছে। আর কিছু কিছু মিলিশিয়া গোষ্ঠী ভুল থেকে শিক্ষা নিয়ে পক্ষ পরিবর্তন করেছে এবং শরিয়াহ্ প্রতিষ্ঠার আন্দোলনে বিরুদ্ধে অবস্থান নেওয়া থেকে নিজদের গুটিয়ে নিয়েছে। হাসান শেখের দখলে থাকা অঞ্চলগুলোতে ছড়িয়ে পড়েছে নৈরাজ্য আর ভয়াবহ অর্থনৈতিক সংকট।
শেষ কথা হলো, তুরস্কের সেনা শূন্যতা পূরণ করতে পারে, কিন্তু তা রাজনৈতিক ঐক্য তৈরি করতে পারে না। কেননা যেই চড়া মূল্যের বিনিময়ে তুরস্ক মোগাদিশু সরকারকে টিকিয়ে রাখতে সহায়তা করছে, তাতে ইতিমধ্যেই জনগণ অতিষ্ঠ। আগামী কয়েক মাসেই বোঝা যাবে, বারাওয়ে টিকে থাকবে, নাকি পড়ে যাবে। আর এর উপর নির্ভর করবে মোগাদিশুর ভবিষ্যৎ।


