দুর্গম ফারিয়াব প্রদেশে ৬০ হাজার গ্রাহককে বিদ্যুৎ সরবরাহ করতে ১৩৫ কি.মি. সঞ্চালন লাইন সংস্কার করল ইমারাতে ইসলামিয়া

0
1

আফগানিস্তানের ফারিয়াব প্রদেশে ১৩৫ কিলোমিটার দীর্ঘ মাইমানা–আন্দখয় বিদ্যুৎ সঞ্চালন লাইন সংস্কার ও পুনরায় সচল করেছে ইমারাতে ইসলামিয়া। এর ফলে প্রদেশটির প্রায় ৬০ হাজার গ্রাহক স্থিতিশীল ও নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহের সুবিধা পাবেন।

সম্প্রতি লাইনটির উদ্বোধনী অনুষ্ঠানে ইমারাতে ইসলামিয়ার অর্থনৈতিকবিষয়ক উপপ্রধানমন্ত্রী মোল্লা আবদুল গনি বারাদার আখুন্দ হাফিযাহুল্লাহ বলেন, এই সঞ্চালন লাইন সচল করার ফলে স্থানীয় বাসিন্দাদের বিদ্যুতের চাহিদা পূরণে ইতিবাচক ভূমিকা রাখবে। পাশাপাশি শিল্পকারখানার কার্যক্রম সম্প্রসারণ এবং প্রদেশটির অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নেও সহায়ক হবে।

তিনি বলেন, ইমারাতে ইসলামিয়া ইতোমধ্যে বিদ্যুৎ উৎপাদন ও সঞ্চালন খাতে বেশ কয়েকটি প্রকল্প বাস্তবায়ন করেছে। এসব উদ্যোগের ফলে আমদানি করা বিদ্যুতের ওপর নির্ভরতা কমানো এবং বিদ্যুৎ বিভ্রাটের সমস্যা মোকাবিলায় অগ্রগতি হয়েছে। আগামী এক বছরের মধ্যে বিদ্যুৎ অবকাঠামো খাতে আরও কয়েকটি বড় প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। এসব প্রকল্প সম্পন্ন হলে দেশের বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ সক্ষমতা কয়েক গুণ বাড়বে বলে আশা করা হচ্ছে।

ইমারাতে ইসলামিয়ার অর্থায়নে বাস্তবায়িত এ উদ্যোগ ফারিয়াবের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাকে আরও শক্তিশালী করার পাশাপাশি স্থানীয় শিল্প ও অর্থনৈতিক কর্মকাণ্ডের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।


তথ্যসূত্র:
1. Two Major Electricity Expansion and Rehabilitation Projects Inaugurated in Faryab!
– https://tinyurl.com/3rkn7jk5

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগোপালগঞ্জে বিএনপি ও যুবদলের কার্যালয়ে আগুন দিয়ে ইউনিয়ন স্বাধীন করার ঘোষণা দিল আওয়ামী সন্ত্রাসীরা