গাজা দখলে নেতানিয়াহুর ‘ভয়ংকর পরিকল্পনা’ অনুমোদন করল দখলদার ইসরায়েল

0
94

গাজায় বহু মাস ধরে চলমান গণহত্যা ও ধ্বংসযজ্ঞের মধ্যেই ইহুদিবাদী দখলদার ইসরায়েলের মন্ত্রিসভা সন্ত্রাসী প্রধানমন্ত্রী নেতানিয়াহুর প্রস্তাবিত গাজা সিটি দখল পরিকল্পনা অনুমোদন করেছে। ০৮ আগস্ট, শুক্রবার নেতানিয়াহুর দপ্তর এক বিবৃতিতে জানায়, দখলদার ইহুদি সেনাবাহিনী (আইডিএফ) শিগগিরই গাজা সিটির নিয়ন্ত্রণ নেবে এবং একই সঙ্গে যুদ্ধক্ষেত্রের বাইরে বেসামরিক জনগোষ্ঠীর জন্য সীমিত মানবিক সহায়তা বিতরণ করবে।

এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রায় দুই বছর ধরে চলা ধ্বংসাত্মক গণহত্যার মধ্যেই, যেখানে ইতিমধ্যে ৬১,০০০-এরও বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন। ইহুদিবাদী দখলদার পক্ষ ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা ০৮ আগস্ট, শুক্রবার ভোরে গাজা সিটি দখলের পরিকল্পনা অনুমোদন করেছে। নেতানিয়াহু বলেছে, ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) গাজা সিটির নিয়ন্ত্রণ নেবে। তবে, এই পরিকল্পনার বিরোধিতা করেছে ইসরায়েলের সেনাপ্রধান জেনারেল এয়াল জামির।

নেতানিয়াহু ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে দাবি করেছে, ইসরায়েল গাজার সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিতে চায়। এই পরিকল্পনার অংশ হিসেবে গাজা সিটির ফিলিস্তিনি বেসামরিক জনগণকে জোরপূর্বক অন্যত্র সরিয়ে নেওয়া হবে এবং সেখানে ব্যাপক স্থল অভিযান চালানো হবে। ইতিমধ্যে গাজার ৭৫% দখলদার ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।

গাজায় ইসরায়েলি আগ্রাসনের ফলে ইতিমধ্যে ২ মিলিয়ন ফিলিস্তিনি বারবার বাস্তুচ্যুত হয়েছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, গাজায় দুর্ভিক্ষের এক চরম পর্যায় অতিক্রম করেছে, যেখানে ২০,০০০-এরও বেশি শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে এবং ১৬ শিশু ইতিমধ্যে ক্ষুধার কারণে মৃত্যুবরণ করেছে। গাজা সিটিতে নতুন সামরিক অভিযান এই সংকটকে আরও গভীর করবে।

ইহুদিবাদী দখলদার রাষ্ট্র ইসরায়েলের গাজা দখলের পরিকল্পনা ফিলিস্তিনিদের জন্য আরও ভয়াবহ মানবিক বিপর্যয় ডেকে আনবে। ইতিমধ্যে যুদ্ধ, দুর্ভিক্ষ ও বাস্তুচ্যুতির শিকার ফিলিস্তিনি জনগোষ্ঠীর উপর এই নতুন সামরিক আগ্রাসন তাদের দুর্দশাকে আরও তীব্র করবে।


তথ্যসূত্র:
1. Israeli Security Cabinet approves plan to take control of Gaza City: Prime Minister’s Office
– https://tinyurl.com/2rutvnke

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধতাতারস্তানের সঙ্গে ১৮৩ মিলিয়ন ডলারের বাণিজ্য চুক্তি স্বাক্ষর করল আফগানিস্তান
পরবর্তী নিবন্ধআফগানিস্তানের হেরাত প্রদেশে আরও ১টি লোহা ও ইস্পাত কারখানার আনুষ্ঠানিক যাত্রা