রাজশাহীতে কেন্দ্রের সামনে নারী স্বতন্ত্র প্রার্থীকে বিএনপি নেতার চড়-থাপ্পড়

0
85

রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী হাবিবা বেগমকে ভোটকেন্দ্রের সামনে চড়-থাপ্পড় মারার অভিযোগ উঠেছে। ভোটগ্রহণ চলাকালে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা তিনটার দিকে পবার নলখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

গণমাধ্যমের বরাতে জানা যায়, তাকে মারধরের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, দাঁড়িয়ে কথা বলার এক পর্যায়ে হঠাৎ করে এক ব্যক্তি হাবিবাকে সজোরে একটি থাপ্পড় মারে। এরপর হাবিবা লুটিয়ে পড়ে। কোনমতে সামলে উঠে দাঁড়ালেই আবার তাকে একটি থাপ্পড় মারা হয়। এরপর হাবিবার সঙ্গে থাকা লোকজন তাকে রক্ষা করে। আর আরেক ব্যক্তি মারধর করা ব্যক্তিকে নিয়ে দূরে সরে যায়।

স্থানীয়রা জানান, যে ব্যক্তি মারধর করছিল তার নাম রজব আলী। সে পবার হরিয়ান ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি।

ঘটনার পর দুই বছরের সন্তানকে কোলে নিয়ে হাবিবা ভোটকেন্দ্রের সামনে একটি চেয়ারে বসে ছিল। তিনি জানায়, ভোট কেন্দ্রের সামনে এসে তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করছিল এবং ভোট চাইছিল এই বলে যে, আগে তিনি প্রচারণায় আসতে পারেননি, তারপরও ভোটাররা যেন তাকে ফুটবল প্রতীকে ভোট দেয়।

হাবিবা জানায়, তার এই প্রচারে বাধা দিয়েছিল বিএনপি নেতা রজব আলী। কথা কাটাকাটির একপর্যায়ে তাকে চড়-থাপ্পড় মারা হয়।

হাবিবা বেগমের প্রধান নির্বাচনি এজেন্ট আকবর হোসেন বলেন, ‘একজন নারী প্রার্থীর গায়ে এভাবে হাত তোলা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। আমরা কেন্দ্রের প্রিসাইডিং অফিসারকে জানিয়েছি। কিন্তু ভোটকেন্দ্রের বাইরের ঘটনা বলে তিনি দায় এড়িয়ে গিয়েছে। আমরা বিষয়টি রিটার্নিং কর্মকর্তাকেও জানাবো। আমরা এই ঘটনার বিচার চাই।’

ঘটনার পর বিকাল চারটার দিকে হাবিবাকে একটি প্রাইভেটকারে তুলে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাবিবা জানায়, মারধরের কারণে তিনি কানে শুনতে পাচ্ছেন না। কথা বলতেও কষ্ট হচ্ছে।


তথ্যসূত্র:
১। কেন্দ্রের সামনেই নারী স্বতন্ত্র প্রার্থীকে বিএনপি নেতার চড়-থাপ্পড়
– https://tinyurl.com/4zwrzs87

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধ‎গাজীপুর-৩ আসন: এক ঘণ্টা লাইনে দাঁড়িয়ে ভোটকক্ষে গিয়ে জানলেন আগেই ভোট দেওয়া হয়ে গেছে
পরবর্তী নিবন্ধভারতের পুনেতে বিশ্ব সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলাদেশি স্টল গুড়িয়ে দিয়েছে হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা