সিলেটে রেল স্টেশন এলাকায় মাদক সেবন করিয়ে ১২ বছরের মেয়েকে ধর্ষণ

0
1

সিলেটের রেল স্টেশন এলাকায় ১২ বছরের এক ভবঘুরে মেয়েকে মাদক সেবন করিয়ে ধর্ষণের ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার (২ জুন) ভোর রাত ৪টার দিকে সিলেট রেল স্টেশনের একটি পরিত্যক্ত বিল্ডিংয়ে এই ঘটনা ঘটে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে লোদন (৩৫) নামে এক মাদকসেবী যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গণমাধ্যম সূত্রে জানা যায়, অভিযুক্ত লোদন রেল স্টেশন এলাকাতেই বসবাস করে এবং সে একজন নিয়মিত মাদকসেবী। প্রায়ই সে নেশাগ্রস্ত অবস্থায় রেল স্টেশনে পড়ে থাকত। ঘটনার রাতে লোদন ওই মেয়েকে ভুল বুঝিয়ে নিজের সঙ্গে করে নিয়ে প্রথমে মেয়েটিকে নেশাগ্রস্ত করে পরে পরিত্যক্ত বিল্ডিংটিতে নিয়ে তাকে ধর্ষণ করে।

পরে স্থানীয়রা রেল পুলিশকে খবর দিলে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মেয়েটিকে উদ্ধার করে। এবং পরের দিন সকাল ৬টার দিকে পুলিশ কদমতলী বাস স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে লোদনকে গ্রেপ্তার করে।

এ ঘটনায় মেয়েটির পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়েছে।


তথ্যসূত্র:
১। সিলেটে মাদক সেবন করিয়ে শিশুকে ধর্ষণ
– https://tinyurl.com/ye2yydtx

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধকুমিল্লায় ভূমিহীন ব্যক্তির নামে সরকারের বরাদ্দকৃত খাসজমি কৌশলে দখলে নিলো বিএনপি নেতা
পরবর্তী নিবন্ধতিন মাসেই খেলাপি ঋণ বাড়ল ৩১ হাজার কোটি টাকার বেশি