ভারতের মধ্যপ্রদেশে ট্রেন থেকে নামিয়ে মুসলিম যুবককে পিটিয়ে হত্যা করেছে উগ্র হিন্দুত্ববাদীরা

0
22

ভারতে মধ্যপ্রদেশের আলী খান (২৪) নামে এক মুসলিমকে চলন্ত ট্রেন থেকে নামিয়ে পিটিয়ে নৃশংসভাবে হত্যা করেছে একদল উগ্র হিন্দুত্ববাদী। বেতুল জেলার অন্তর্গত বোরদেহি রেলওয়ে স্টেশনে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। নিহত যুবক মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়া জেলার বাসিন্দা। ঘটনার মুহূর্তে তিনি ছুটি কাটাতে কর্মস্থল নাগপুর থেকে সঙ্গীদের সাথে বাড়ি যাচ্ছিলেন।

২ জুন মুসলিম মিরর সংবাদমাধ্যমে নিউজটি তুলে ধরা হয়েছে।

নিহতের সফর সঙ্গী ও পরিবারের দেওয়া তথ্যানুযায়ী, ট্রেনে ভ্রমণকালে এক উগ্র হিন্দুত্ববাদী ব্যক্তি আলীর সংরক্ষিত সিটটি জোরপূর্বক দখল করতে চায়। সে নিজেকে উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীর নেতা হিসেবে পরিচয় দেয়, মুসলিম যুবককে হুমকি দেওয়ার মাধ্যমে ভয় দেখাতে চেষ্টা করে।

মধ্যরাতে ট্রেনটি বোরদেহি স্টেশনে থামলে পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। তখন ধর্মীয় স্লোগান (জয় শ্রীরাম) দিতে দিতে একদল উগ্র হিন্দুত্ববাদী ট্রেনের কোচে প্রবেশ করে। তারা আলীকে জোরপূর্বক ট্রেন থেকে টেনে নামিয়ে দেয়, অতঃপর রেল প্ল্যাটফর্মে তাকে নির্মমভাবে মারধর করে।

সফর সঙ্গীদের দাবি, উগ্র জনতা তাকে পিটিয়ে হত্যা করেছে। আলীর সঙ্গীরা জীবনের ভয়ে অন্য কোচে স্থানান্তরিত হয়, পরবর্তীতে তারা পুলিশকে খবর জানায়।

পরিবার ও তার সফর সঙ্গীরা জোরালোভাবে অভিযোগ করে যে, ট্রেনের আসনকে কেন্দ্র করে এই বিরোধ তৈরি হয়েছে, তবে পরবর্তীতে মুসলিম পরিচয়ের কারণেই আলী উগ্র হিন্দুত্ববাদীদের টার্গেটে পরিণত হয়েছে।

উক্ত ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয় নি, তবে তদন্ত আরম্ভ হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


তথ্যসূত্র:
1. https://tinyurl.com/489mxsps

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধএকদিনে বিএসএফের ১০টি পুশইন চেষ্টা রুখে দিয়েছে বিজিবি
পরবর্তী নিবন্ধআল ফিরদাউস বুলেটিন || ১ম সপ্তাহ, জুন ২০২৬ ||