রাতভর ঘুমন্ত ফিলিস্তিনিদের ওপর নৃশংস ইসরায়েলি হামলায় ৯ জন শহীদ

0
10

৩ জুন, বুধবার ফিলিস্তিনের গাজায় রাতভর চালানো বর্বর ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৯ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন। স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, কোনো পূর্ব সতর্কতা ছাড়াই ঘুমন্ত ফিলিস্তিনিদের ওপর নৃশংস এ হামলা চালানো হয়।

স্থানীয় সূত্রের বরাতে আলজাজিরা জানিয়েছে, হামলার পরপরই ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধারকারী দলগুলো ছুটে যায়। এ হমলার ফলে একটি স্থানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনে জ্বলতে থাকা একটি আবাসিক ভবনের ভেতরে শিশু, নারী ও বয়স্ক সদস্যসহ একটি পরিবার আটকা পড়ে যায়। ঘটনাস্থলে উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ ও আগুনের মধ্যে আটকে পড়া মানুষদের উদ্ধারে প্রাণপণ চেষ্টা চালান।

চিকিৎসাকর্মীরা জানিয়েছেন, আহতদের মধ্যে কয়েকজন গুরুতর দগ্ধ হয়েছেন। উদ্ধার অভিযান পরিচালনার সময়ও উদ্ধারকারী দলগুলো নানা বাধার সম্মুখীন হয় এবং ক্ষতিগ্রস্তদের কাছে পৌঁছাতে ব্যাপক বেগ পেতে হয়।

এদিকে এই হামলার ঘটনাকে চলমান যুদ্ধবিরতি লঙ্ঘনের ধারাবাহিকতার অংশ হিসেবে উল্লেখ করেছে গাজার সরকারি গণমাধ্যম কার্যালয়। তাদের তথ্য অনুযায়ী, গত বছরের অক্টোবর মাসে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে সন্ত্রাসী ইসরায়েলি বাহিনী ৩,০০০ বারেরও বেশি যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, এসব লঙ্ঘনের ফলে অন্তত ৯০০ ফিলিস্তিনি শহীদ হয়েছেন এবং আরও ২,০০০ জনের বেশি আহত হয়েছেন।


তথ্যসূত্র
1. Nine dead as overnight Israeli air strikes kill Gaza residents in their beds
– https://tinyurl.com/4xwvtnue

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপাকতিকা প্রদেশে পাকিস্তান থেকে পাচার হওয়া অস্ত্রের চালান জব্দ