অবৈধ পুশইনে ব্যর্থ হয়ে পাটগ্রাম সীমান্তে ককটেল বিস্ফোরণ ঘটালো সন্ত্রাসী বিএসএফ

0
19

কাঁটাতারের আলো নিভিয়ে অবৈধ পুশইনে ব্যর্থ হয়ে লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ককটেল বিস্ফোরণ করেছে বিএসএফ সদস্যরা। গত রোববার (১৪ জুন) রাতে শ্রীরামপুরে আজিজপুর সীমান্তে মেইন পিলার ৮৫৪/১০-এস এলাকায় বিএসএফ পাঁচজনকে পুশইনের চেষ্টা করে।

বিজিবির বরাতে দৈনিক আমার দেশ জানায়, ৬১ বিজিবি তিস্তা ব্যাটালিয়ন এর শ্রীরামপুর বিওপির আওতাধীন সীমান্তে ৮৫৪/১০-এস থেকে ১৬০ গজ ভারতের দাউয়াকুমারী এলাকায় ১৫৬ বিএসএফ ব্যাটালিয়নের দাউয়াকুমারী ক্যাম্পের টহল দল পাঁচজনকে পুশইন করার চেষ্টা করে। এ সময় স্থানীয় গ্রামবাসী বিজিবির বাধার মুখে পুশইনে ব্যর্থ হয়ে বিএসএফ টহল দল দুটি ককটেল বিস্ফোরণ করে।

তিস্তা ব্যাটলিয়ন ৬১ বিজিবির সহকারী অধিনায়ক লে. কর্নেল আব্দুর রাজ্জাক ঘটনাটি নিশ্চিত করেছে।


তথ্যসূত্র:
১। পুশইনে ব্যর্থ হয়ে পাটগ্রাম সীমান্তে বিএসএফের ককটেল বিস্ফোরণ
– https://tinyurl.com/c74z6664

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগুজরাটের মুসলিম সংখ্যাগরিষ্ঠ বসতিতে বিনা নোটিশে ৮০ বাড়িঘর অপসারণ
পরবর্তী নিবন্ধসিরাজগঞ্জে তৃতীয় শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণ