যুদ্ধবিরতি লঙ্ঘন করেই গাজায় চলছে ইসরায়েলি হামলা: নারী-শিশু সহ শহীদ আরও ৪

0
18

দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বর হামলা ও গুলিবর্ষণে ১৫ জুন, সোমবার গাজা ভূখণ্ডে কমপক্ষে চার ফিলিস্তিনি শহীদ হয়েছেন। গাজার স্বাস্থ্য কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন।

গাজার চিকিৎসকদের বরাতে রয়টার্স জানিয়েছে, কেন্দ্রীয় গাজার জাওয়াইদা শহরে ইসরায়েলি বিমান হামলায় এক নারী শহীদ হন। অপর এক হামলায় নুসেইরাত শরণার্থী শিবিরে আরও একজন প্রাণ হারান। পরে সোমবার গাজা সিটির একটি ভবনের ছাদে ইসরায়েলি হামলায় এক চিকিৎসক ও তার পুত্র শহীদ হয়েছেন বলেও জানিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তারা।

উল্লেখ্য, ২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি চুক্তি হলেও, তা সন্ত্রাসী ইসরায়েলের বর্বর হামলা বন্ধ করতে ব্যর্থ হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকরের পর থেকে ইসরায়েলের হামলায় প্রায় ৯৮৬ ফিলিস্তিনি শহীদ হয়েছেন এবং হাজার হাজার আহত হয়েছেন। অক্টোবর ২০২৩ থেকে দখলদার ইসরায়েলের গণহত্যায় গাজায় প্রায় ৭৩ হাজার ফিলিস্তিনি শহীদ হয়েছেন বলে জানা গেছে।


তথ্যসূত্র
1. Israeli fire kills four in Gaza, mediators hold more ceasefire talks
– https://tinyurl.com/3hzyp8jz

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধক্যালিফোর্নিয়ায় মার্কিন বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮
পরবর্তী নিবন্ধইমারাতে ইসলামিয়ার প্রধান বিচারপতি ফাদ্বিলাতুশ শায়খ আব্দুল হাকিম হাক্কানি হাফিযাহুল্লাহ’র পাণ্ডিত্যপূর্ণ কার্যক্রম ও শিক্ষাদান