আফগানিস্তানের ফারাহ শহরে পাকিস্তান থেকে পাচারকৃত এক টন অবৈধ ঔষধ জব্দ করেছে ইমারাতে ইসলামিয়া প্রশাসন

0
1

স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং জনস্বাস্থ্য সুরক্ষায় অবৈধ, নকল ও নিম্নমানের ঔষধ প্রবেশ রোধে কঠোর অবস্থান নিয়েছে ইমারাতে ইসলামিয়া প্রশাসন। এরই ধারাবাহিকতায় আফগানিস্তানের ফারাহ প্রদেশে চোরাচালানবিরোধী অভিযানে পাকিস্তান থেকে পাচার করা বিপুল পরিমাণ অবৈধ ঔষধ জব্দ করেছে নিরাপত্তা বাহিনী। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

ফারাহ পুলিশ কমান্ডের মুখপাত্র কলিমুল্লাহ নাঙ্গিয়াল জানান, ফারাহ শহরের সপ্তম পুলিশ জেলায় পরিচালিত এক অভিযানে এক টন অবৈধ ঔষধ জব্দ করা হয়েছে। জব্দকৃত চালানটিতে মোট ২৫০ কার্টন অবৈধ ঔষধ ছিল, যার আনুমানিক মূল্য প্রায় ৭৫ লাখ আফগানি।

তিনি আরও বলেন, অবৈধ ঔষধের এই চালানটি পাকিস্তান থেকে নিমরোজ প্রদেশ হয়ে হেরাত প্রদেশে নেওয়া হচ্ছিল। নিরাপত্তা বাহিনীর তৎপরতায় চালানটি আটক করা সম্ভব হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, ঘটনাটির সঙ্গে জড়িত একজনকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দকৃত ঔষধের উৎস এবং পাচারচক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত করতে প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।


তথ্যসূত্র
1. one ton of medicines smuggled from Pakistan has been seized
– https://tinyurl.com/w5tmkd7d

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধরংপুরে হাতুড়ি দিয়ে পিটিয়ে দোকান কর্মচারীকে হত্যা
পরবর্তী নিবন্ধদক্ষিণ লেবাননে বর্বর ইসরায়েলি ড্রোন হামলায় ৪ জন নিহত