ইমারাতে ইসলামিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখতে মুসলিম বিশ্বের প্রতি আহ্বান বাংলাদেশি প্রতিনিধিদলের

0
0

ইমারাতে ইসলামিয়ার সঙ্গে ঘনিষ্ঠ ও কার্যকর সম্পর্ক বজায় রাখতে মুসলিম বিশ্বের দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশি আলেম ও বিনিয়োগকারীদের একটি প্রতিনিধিদল। আফগানিস্তানের শরণার্থী ও প্রত্যাবাসনবিষয়ক মন্ত্রী মৌলভী আব্দুল কবির হাফিযাহুল্লাহর সঙ্গে এক বৈঠকে তারা মুসলিম দেশগুলোর সঙ্গে আফগানিস্তানের সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

বৈঠকে বাংলাদেশি প্রতিনিধিদল জানায়, কাবুল ও ঢাকার মধ্যকার সম্পর্ক ক্রমেই উন্নত হচ্ছে। দুই দেশের পারস্পরিক যোগাযোগ আরও বিস্তৃত করার পাশাপাশি প্রতিনিধিদলগুলোর নিয়মিত সফর ও পারস্পরিক মতবিনিময় বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তারা।

প্রতিনিধিদলের সদস্যরা বলেন, আফগানিস্তানের সঙ্গে মুসলিম বিশ্বের দেশগুলোর ঘনিষ্ঠ ও অর্থবহ সম্পর্ক বজায় রাখা গুরুত্বপূর্ণ। এ ধরনের যোগাযোগ পারস্পরিক সহযোগিতা ও সম্পর্ক আরও শক্তিশালী করার সুযোগ তৈরি করতে পারে।

অন্যদিকে, মৌলভী আব্দুল কবির হাফিযাহুল্লাহ বলেন, মুসলিম দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ও যোগাযোগ বজায় রাখা আফগান সরকারের পররাষ্ট্রনীতির অন্যতম প্রধান অগ্রাধিকার। মুসলিম বিশ্বের দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করার গুরুত্বও তুলে ধরেন তিনি।

বৈঠকে আফগান জনগণের সামনে থাকা বিভিন্ন চ্যালেঞ্জের কথাও উল্লেখ করেন শরণার্থী ও প্রত্যাবাসনবিষয়ক মন্ত্রী। তিনি আফগানিস্তানের পুনর্গঠন কার্যক্রমে আন্তর্জাতিক সহযোগিতা আরও বাড়ানোর আহ্বান জানান।


তথ্যসূত্র

1. Bangladeshi Delegation Calls on Islamic World to Maintain Close Relations with Afghan Government
– https://tinyurl.com/444httyy

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপরিচয়পত্র থাকা সত্ত্বেও বাংলাদেশি সন্দেহে আটক পশ্চিমবঙ্গের আরও এক বৃদ্ধ মুসলিম, খোঁজ না পাওয়ায় উদ্বিগ্ন পরিবার