
মিয়ানমারের রাজধানী ইয়াঙ্গুনের পার্শবর্তী এলাকা থেকে ১২ জন রোহিঙ্গা মুসলিমকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, গত ৮ ডিসেম্বর একটি গাড়িতে অবস্থান করছিল এসব রোহিঙ্গারা। পুলিশ তাদের কোন কারণ ছাড়াই গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
সন্ত্রাসী মিয়ানমার রোহিঙ্গা জনগোষ্ঠীকে দেশটির বহিরাগত মনে করে, এজন্য অঘোষিতভাবে রোহিঙ্গাদের আরাকান রাজ্যের বাহিরে যাওয়ায় নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে সন্ত্রাসী জান্তা। এছাড়াও সম্প্রতি যারাই নির্যাতনের মুখে দেশ ছেড়ে পালতে চাচ্ছে তাদেরকেই আটক করছে মিয়ানমার। এবং গ্রেফতারকৃতদের কয়েক বছরের জন্য শ্রমসহ কারাদণ্ডও দিচ্ছে।
এসব কারাভোগী রোহিঙ্গাদের ৩৭ জন নারী-শিশু গত ৮ ডিসেম্বর মুক্তি পেয়েছে। তাঁরা গত দুই বছর ধরে মিয়ানমারের কারাগারে বন্দী ছিল। তাদের মধ্যে ৪ বছরের এক শিশুও কারাভোগ করেছে। বর্তমানে প্রায় ২ হাজারের অধিক রোহিঙ্গা বর্বর জান্তার কারাগারে আটক রয়েছে।
অন্যদিকে গত ৮ ডিসেম্বর আন্দামান সাগরে ভাসতে থাকা একটি ট্রলার থেকে ১৫৮ জন রোহিঙ্গাকে উদ্বার করে ভিয়েতনামের অফশোর গ্যাস ও তেল কোম্পানি। পরে উদ্বারকৃত রোহিঙ্গাদের অমানবিকভাবে মিয়ানমারের কাছে তুলে দিয়েছিল ভিয়েতনাম। বর্তমানে তাদের কোন খবর পাওয়া যাচ্ছে না। ধারনা করা হচ্ছে তাদেরকেও বন্দী করতে পারে সন্ত্রাসী মিয়ানমার।
তথ্যসূত্র:
——-
1. 12 Rohingyas are arrested in Hley Hku Township Yangon
– https://tinyurl.com/4wf3z2dh
2. 37 Rohingya young girls released after two years of imprisonment in Pathein are being handed over to the Muslim community in Pathein while waiting to be sent back to Rakhine with the arrangements of the Junta. The victims include minor as young as 4 years old
– https://tinyurl.com/yhfbrdy2


